ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো বিশ্ববিদ্যালয়ের উপপরিচালকের

ঝালকাঠি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯

ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ী এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ছেলে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পটুয়াখালী থেকে বরিশাল যাচ্ছিলেন আবু হানিফ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে ওই মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঝালকাঠির নলছিটি থানার ওসি আবদুস ছালাম জানান, ঘটনাস্থলগুলো থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব