ঝগড়ার পর স্ত্রীকে বুঝিয়ে ঘরে এনে হত্যা, মস‌জি‌দের ইমামের থানায় আত্মসমর্পণ

পটুয়াখালী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ২০:২২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:০৫

পটুয়াখালী‌তে যৌতু‌কের দাবি‌তে স্ত্রী‌কে গলা কেটে হত‌্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে পটুয়াখালী‌র সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রা‌মে এ ঘটনা ঘটে।

থানায় গিয়ে আত্মসমর্পণকারী নূর মোহাম্মদ হাওলাদার (৫০) আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রা‌মের আবদুস সোবাহান হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

পুত্রবধূ রো‌জি আক্তার, নুপুর আক্তার ও স্থানীয়রা জানান, নূরজাহান বেগম (৪০) ও নূর মোহাম্মদ হাওলাদারের সংসা‌রে এক ছে‌লে এক মে‌য়ে আছে। তাদের‌ বি‌য়েও দেয়া হ‌য়ে‌ছে। নূর মোহাম্মদ এক‌টি মস‌জি‌দে ইমাম‌তি ক‌রে সংসার চালাতেন।‌

তারা আরও জানান, অভাব-অনটন কাটাতে ও বি‌ল্ডিংয়ের কাজ শেষ করতে স্ত্রীকে বাবার বাড়ির সম্প‌ত্তি বি‌ক্রি করে টাকা আনার জন‌্য চাপ প্রয়োগ ক‌রে আস‌ছিল নূর মোহাম্মদ। স্ত্রী টাকা এনে দি‌তে অস্বীকার করায় দ্বিতীয় বি‌য়ে করার হুমকি দেন তিনি। এ নি‌য়ে ঝগড়াঝাটি হলে নূরজাহান স্বামীর ঘর ছেড়ে ছেলের ঘরে চলে যান। শনিবার রাতে নূরজাহানের কা‌ছে ক্ষমা চেয়ে ছেলের মধ‌্যস্থতায় তাকে ঘরে ফিরিয়ে নেন নূর মোহাম্মদ। পরে গভীর রা‌তে স্ত্রী‌কে গলা কে‌টে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যান তিনি।

পরে নূর মোহাম্মদ রবিবার দুপু‌রে সদর থানায় আত্মসমর্পণ ক‌রেন। নূরজাহানের ভাই বাদী হ‌য়ে সদর থানায় এ ঘটনায় মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ জানান, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠানো হয়েছে। নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। সদর থানায় মামলা হয়েছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম