ইউপি নির্বাচন

আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ০৯:৪৭আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৫:৩৩

পিরোজপুর পিরোজপুর সদর উপজেলার ৪নং কলাখালী ইউনিয়নের রাজারকাঠীতে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী দিদারুজ্জামান শিমুলের মামা চয়ন খান বলেন,  শুক্রবার রাতে রাজারকাঠী বাজারে বসে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল ইসলাম মিস্টারের কর্মী সজলখান, ইউনুস, মোস্তফা ও এরশাদের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের কর্মীদের ঝগড়া হয়।
চয়ন খান দাবি করে বলেন, রাতে তারাই আমাদের কার্যালয়টি পুড়িয়ে ফেলেছে।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল ইসলাম বলেন, রাজারকাঠীতে আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা একটি সাজানো নাটক। ওই এলাকায় শতকরা ৮০ ভাগ ভোট আমি পাবো। আমি বা আমার কর্মীরা কেন এ কাজ করতে যাবে। আমাদের কে ফাঁসানোর জন্য আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা নিজেরাই এ কাজ করেছে।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মাহামুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম