গাছ চুরির মামলায় চেয়ারম্যান প্রার্থী কারাগারে

পিরোজপুর প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ২৩:৫২আপডেট : ২০ মার্চ ২০১৬, ২৩:৫৬

পিরোজপুরের সড়ক বিভাগের গাছ চুরির মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আনোয়ার হোসেন হাওলাদার নামে ওই নেতা ৫ নং টোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

কারাগার

রবিবার পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক মো. কামরুল হাসান জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিরোজপুর জেলা জজ আদালতের এপিপি কাজী জাকির হোসেন বলেন,আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন হাওলাদার ও তার ভাই পিরোজপুর পৌরসভার কাউন্সিলরসহ কয়েকজন মিলে পিরোজপুরের হুলারহাট- শ্রীরামকাঠী সড়ক ধারে লাগানো গাছ চুরি করে।

পিরোজপুর সড়ক বিভগের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, গাছ চুরির ঘটনায় কার্য-সহকারী মো. মাহাতাব উদ্দিন বাদী হয়ে আনোয়ারসহ মোট ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, দলীয় সিদ্ধান্তের বাহিরে টোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আনোয়ার হোসেন হাওলাদারকে দল থেকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।

/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম