জামায়াত সুবিধাবাদী দল, তারা বারবার মিত্র বদলায়: আবদুল আউয়াল মিন্টু

ঝালকাঠি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘জামায়াত সবারই মিত্র ছিল। একেক সময় জামায়াত তাদের মিত্র পরিবর্তন করেছে। তারা স্বৈরাচারের মিত্রও ছিল। সবার মিত্র ছিল। যারা বারবার মিত্রতা বদলায় আমি তাদের বলি সুবিধাবাদী দল। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না।’

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে জেলার ছয় ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেছে। নতুন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে। তাদের আমরা অনেক সময় দিয়েছি। তারা যে সংস্কার করার করবেন। সংস্কার শেষে নির্বাচন দেন, যাতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করতে পারে। যে আন্দোলন আমরা করে যাচ্ছি, সে আন্দোলন আমাদের অব্যাহত রয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দরকার একটি রাজনৈতিক সরকার। একটি গণতান্ত্রিক দল। দেশের অর্থনীতি চালু রাখতে নির্বাচিত সরকারের কোনও বিকল্প নেই। নির্বাচিত সরকারই একটি ভঙ্গুর দেশ সংস্কার করতে পারে। একটি ঘরের অবকাঠামো ঠিক না করে দরজা-জানালা যেমন ঠিক করা যায় না, তেমনি জাতীয় সংসদ নির্বাচন না করে স্থানীয় সংসদ নির্বাচন করার যুক্তি নেই। যারা আগে স্থানীয় সরকারের নির্বাচন চায়, আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। আমরা ষড়যন্ত্রকারীদের সঙ্গে নেই।’

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং ছয় ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের