আমার বিশ্বাস আমরা ওয়ানডে সিরিজ জিতবো: তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৫:১৫আপডেট : ২৮ জুন ২০২৫, ১৫:২১

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে শেষ হলো। আগামী ২ জুলাই কলম্বোতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজে হারলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো করবে, বিশ্বাস ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরা তাসকিন আহমেদের। শনিবার দ্বিতীয় ভাগে শ্রীলঙ্কায় পৌঁছেছে তাসকিন-নাঈম শেখরা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ওয়ানডে সিরিজ জয়ের কথা শুনিয়ে যান।

গোড়ালির ইনজুরির কারণে ঘরের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাসকিন। এরপর পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে ছিলেন দর্শক হয়ে। ইনজুরি থেকে ফিরে এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স করতে প্রস্তুত তাসকিন। নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে তাসকিন গণমাধ্যমকে বলেছেন, ‘আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি। খেলতে পারি নাই। হ্যাঁ, তো এখন ভালো লাগছে যে... আল্লাহর কাছে শুকরিয়া আমি আবার দলে ফিরলাম। যাচ্ছি তো, এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পেছনে আমার ভূমিকা থাকে।'

ইনজুরির কারণে বারবার বাদ পড়াকে নিয়তি হিসেবে দেখছেন তাসকিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যে কোনও প্লেয়ারের এটাই অনেক দুঃখজনক যে, মাঠের বাইরে থাকতে হয় ইনজুরির কারণে। তো যাই হোক, এটা আসলে জীবনেরই অংশ। বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করবো।'

প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে। পরের ম্যাচটি মাঠে গড়াবে পাল্লেকেল্লেতে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী পেস সেনসেশন তাসকিন, ‘একজন টিম ম্যান হিসাবে আমি আমার দলের জয়ের পেছনে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী