মসজিদের মাইকে ডাকাত নিয়ে ঘোষণা, রাতভর পাহারা

পটুয়াখালী প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১০:৩৩আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১০:৩৩

পটুয়াখালীতে ডাকাত আতঙ্কে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করেছেন স্থানীয়রা। এ ছাড়া রাতভর লাঠিসোঁটা হাতে পাহারা দিয়েছেন এলাকার অনেকেই।

মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে জেলার সদর উপজেলার মাদারবুনিয়া, মরিচবুনিয়া, আউলিয়াপুর, কালিকাপুর ও জৈনকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং পৌর শহরের স্বাধীনতা সড়ক, কলাতলা, হাউজিং মাঠ, বাধঘাট, দুই নম্বর বাধঘাটসহ বিভিন্ন এলাকার মাইকে ডাকাত আতঙ্কে স্থানীয়রা সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির গুঞ্জন শোনা যাচ্ছিল। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্বতঃস্ফূর্তভাবে পাহারায় যোগ দেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসীর হাতে লাঠিসোঁটা, লোহার রড ও পাইপ দেখা গেছে। 

এদিকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পরার পর পরই শহরের বিভিন্ন সড়কের পুলিশের অতিরিক্ত টহল দেখা গেছে।

মুচিরপুল এলাকার বাসিন্দা সোহান বলেন, গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় চুরির ঘটনা ঘটছে। তাই ডাকাতির আতঙ্কে আমরা সবাই মিলে পাহারায় নেমেছি। এলাকায় পুলিশের টহল বাড়ানো দরকার।

আরেকজন বলেন, আমরা আতঙ্কে আছি, তবে এখন পর্যন্ত কোনও ডাকাত ধরা পড়েনি। পুলিশ যদি আগের মতো নিয়মিত টহল দেয়, তাহলে আমরা কিছুটা স্বস্তি পাব।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, এটা মূলত গুজব যা মরিচবুনিয়া, মাদারবুনিয়া থেকে শুরু হয়ে এখন পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে। আমাদের সকল ইউনিট মাঠে কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কোনও সত্যতা পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী