সাবেক সমন্বয়কের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ২২:৫১আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২২:৫১

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে ছাত্রপ্রতিনিধি আশিকুর রহমান সিয়ামের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন অন্য ছাত্রপ্রতিনিধিরা। গত দুদিন ধরে ফেসবুক, মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করে সমালোচনা করছেন অনেকে।

১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাবেক সমন্বয়ক আশিকুর রহমান সিয়াম কোনও এক জায়গায় বসে ইয়াবা সেবন করছেন। চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। পাশে বসে তাকে ইয়াবা সেবনে অন্য একজন সহযোগিতা করছেন। কিন্তু ওই ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় শনাক্ত করা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধি জানিয়েছেন, ছাত্রপ্রতিনিধির মাদক সেবনের এ ধরনের ভিডিও প্রকাশ্যে এলে আমাদের সম্মান ক্ষুণ্ন হয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেলার সাবেক সমন্বয়ক আহমেদ কাওসার ইবু বলেন, ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিগুলো অনেক আগেই বিলুপ্ত করেছে কেন্দ্র। কাজেই এখন কেউ সমন্বয়ক নেই, সবাই সাবেক। আশিকুর রহমান সাবেক সমন্বয়ক। তার মাদক সেবনের ভিডিওটি দেখেছি। তবে কেউ অপরাধ করলে তার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়, ব্যক্তিকেই দায় বহন করতে হবে।’

মাদক সেবনের ভিডিওটির লোকটি আপনি কিনা জানতে চাইলে আশিকুর রহমান সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপনাকে কেন এ বিষয়ে উত্তর দেবো?’ পরে আবার জানতে চাইলে বলেন, ‘ভিডিওটি এডিট করা। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। প্রতিপক্ষরা এই ভিডিও এডিট করে নোংরা খেলা করছে।’ 
 
কেউ কেউ বলছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে আপনি এলাকায় ছিলেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি গলাচিপা উপজেলায় থাকাকালীন ছাত্রলীগের রাজনীতি করতাম। ঢাকায় বিএএফ শাহীন কলেজে এইচএসসিতে ভর্তি হওয়ার পর রাজনীতি করতে পারিনি। ওই কলেজে রাজনীতি নিষিদ্ধ ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে মোহাম্মদপুরে আন্দোলন করেছি, আন্দোলনের সময়কার আমার ছবিগুলো ফেসবুকে দেওয়া আছে।’  

গলাচিপা থানার দুজন পুলিশ সদস্য জানিয়েছেন, মাদক সেবনের ভিডিওতে দেখা যাওয়া ছেলেটি আশিকুর রহমান সিয়াম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল। এখন ছাত্রপ্রতিনিধি। তার মতো আরও কয়েকজন শিক্ষার্থী মাদকসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। আমরা সতর্ক করলে আমাদের বিপক্ষে অবস্থান নেয় তারা।

এ বিষয়ে গলাচিপা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাবেক সমন্বয়ক ইশরাত জাহান অহনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিয়াম ঢাকাতে আন্দোলন করেছেন। গলাচিপায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে ছাত্রপ্রতিনিধি হিসেবে অংশ নিতেন। আমরা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম।’  

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, ‘ভিডিওটি দেখেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

ছাত্রপ্রতিনিধিদের কীভাবে বাছাই এবং অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় জানতে চাইলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে কে কোথায় অংশ নিয়েছে, তাতো আমরা জানি না। গলাচিপার দায়িত্বশীলরা ছাত্রপ্রতিনিধি বাছাই করেন। আমরা তাদের অনুষ্ঠানে দাওয়াত দিতাম। সিয়ামকে ছাত্রপ্রতিনিধি হিসেবেই চিনি আমরা।’

/এএম/
সম্পর্কিত
ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আলোচিত সেই ‘হটস্পট’
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন