তিন জনকে মসজিদে খুন: মসজিদ থেকেই গ্রেফতার প্রধান আসামি

বরিশাল প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৪:৪৬আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৫:০৩

মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের ভেতর আপন দুই ভাই ও তাদের চাচাতো ভাইকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মামলার ১ নম্বর আসামি হোসেন সরদার ওই এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে এবং এজাহারনামীয় আসামি সুমন সরদার হাছেন সরদারের ছেলে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতরে সংবাদ সম্মেলনে লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঁঠালতলা জামে মসজিদ থেকে মামলার প্রধান আসামি হোসেন সরদারকে গ্রেফতার করা হয়।’

একই সময় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সদস্যরা শরীয়তপুরের আরিগাও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সুমন সরদারকে গ্রেফতার করে। আজ সকালে সুমনকে মাদারীপুর থানায় হস্তান্তর করা হয়। বিকালে হস্তান্তর করা হবে প্রধান আসামি হোসেনকে।

সম্প্রতি টেকেরহাট এলাকার মোল্লাবাড়ি ও সরদার বাড়ির মাঝামাঝি এলাকায় বালু তোলা নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে ধরে শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে নিহতরা বাড়ির সামনের মসজিদে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যা করে। পরে হামলাকারীরা নিহত দুই ভাই আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী