বরগুনায় ১২ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

বরগুনা প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১৮:১৭আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৮:২১

ইউপি নির্বাচন-২০১৬ কর্মী-সমর্থকদের বুথ থেকে বের করে দেওয়া, প্রশাসনের পক্ষপাতিত্ব ও ভোট কারচুপির অভিযোগ এনে বরগুনা সদর, পাথরঘাটা ও বামনা উপজেলার ১২ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। মঙ্গলবার নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন বর্জনকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজ শরীফ ও স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন। এমবালিয়াতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মামুন ও গোলাম সরোয়ার শাহীন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুস সোবাহান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিএনপি প্রার্থী এম কামরুল ইসলাম, সদর পাথরঘাটা ইউনিয়নের বিএনপি প্রার্থী এম মতিউর রহমান মোল্লা। নাচনাপাড়া ইউনিয়নের (লাঙ্গল প্রতীকে) খলিলুর রহমান, বিএনপি প্রার্থী কামরুজ্জামান রব, স্বতন্ত্র পার্থী মিজানুর রহমান মিলন, স্বতন্ত্র প্রার্থী মিসেস নাছিমা বেগম এবং বামনা সদর ইউনিয়নে বিএনপি প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার।
এ ব্যাপারে বামনা সদর ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, বিএনপি প্রার্থীরা তার কর্মী ও এজেন্টদের উপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ভোট বর্জনের বিষয়ে আমি কিছুই জানি না।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম