মঞ্জুর নিজ উপজেলাতেই জেপির ১০ নেতাকর্মীর পদত্যাগ

পিরোজপুর প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ২৩:১১ আপডেট : ০৫ জুন ২০২৫, ২৩:১২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) সিনিয়র সহসভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদারসহ ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে দলের প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মনিরুল হক জোমাদ্দারের নিকট তারা পদত্যাগপত্র জমা দেন। জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি এ উপজেলায়।

পদত্যাগ করা অন্য নেতারা হলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান দুলাল মল্লিক, মিজানুর রহমান সেন্টু মোল্লা, পৌর জাতীয় পার্টির (জেপি) সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মনির সরদার, উপজেলা যুবসংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির (জেপি) কৃষিবিষয়ক সম্পাদক আমীর হোসেন মল্লিক ও উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা মনির তালুকদার।

এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’

সভাপতি মনিরুল হক জোমাদ্দার বলেন, ‘বিকালে দলের বিভিন্ন পদের ১০ নেতার পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লাঙ্গলকে সমর্থন জেপি প্রার্থীর, পরিবারের দাবি চাপে পড়ে এমন সিদ্ধান্ত
জেপি প্রার্থী রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব