৫ টনের ব্রিজে ২৭ টনের ট্রাক, ভেঙে পড়লো খালে

পিরোজপুর প্রতিনিধি
২০ জুন ২০২৫, ১০:৪৬ আপডেট : ২০ জুন ২০২৫, ১০:৪৬

পিরোজপুরের ইন্দুরকানীতে ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে পিরোজপুর-কলারন-সন্ন্যাসী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কলারন এলাকার মালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মোয়াজ্জেম জানান, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই ট্রাক স্টিলের ব্রিজটি পার হওয়ার সময় তা ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানী-কলারন-সন্ন্যাসী সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছেন হাজারো পথচারী।

স্থানীয়রা জানান, ইন্দুরকানী মালবাড়ির এ ব্রিজটির ওপর দিয়ে ৫ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লাভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব