বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮

বরগুনা প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ০৫:৪৮ আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৫:৪৮

বরগুনার বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. হাসিব খান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি না হতে পরিবারকে আত্মহত্যার হুমকি দেয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। হাসিব খান বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামাল খানের ছেলে।

শুক্রবার (১১ জুলাই ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২৩ জন। এর মধ্যে বামনা ৪, তালতলী ৬, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮১ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬১৩ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৮ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৪ জন।

হাসিবের বাবা কামাল খান জানান, গত ৪ জুলাই ছেলের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। তখন হাসপাতালে ভর্তি করাতে চাইলে হাসিব রাজি হয়নি। তাকে হাসপাতালে ভর্তি করালে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। এজন্য বাধ্য হয়ে বাড়িতে রেখেই চিকিৎসা চালাতে থাকেন।

এ সময় তিনি আরও বলেন, ‘বুধবার সকালে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে আমরা দ্রুত তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব