রাজধানীর ডেমরার একটি স্টিল মিলে ক্রেনের সাহায্যে মালবাহী কন্টিনার স্থানান্তরের সময় মাথায় আঘাত পেয়ে মো. লাইবুল হাসান (৩৫) নামে এক ক্রেন অপারেটরের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকালে মোহাম্মাদিয়া স্টিল মিল লিমিটেডের ভেতরে এ ঘটনা ঘটে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল সরদার এ তথ্য জানান।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাইবুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলার বানিয়াপাড়া একরচলী গ্রামের মো. ফজলে হকের ছেলে লাইবুল হাসান। সে মোহাম্মাদিয়া স্টিল মিল লিমিটেডে, সহকারী ক্রেন অপারেটর হিসাবে কাজ করতো।