তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় ডুবলো বালুবোঝাই বাল্কহেড

ভোলা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ১২:৫১আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫১

তীব্র স্রোতের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে কয়েকজন শ্রমিকসহ একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা শ্রমিকদের জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার শিবপুরে ইউনিয়নের ভোলার খালসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিকসহ বালুবোঝাই বাল্কহেডটি ভোলার খাল এলাকায় এসেছিল। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাল্কহেডে থাকা শ্রমিকরা জীবিত উদ্ধার হন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় কারও নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি