বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১৮:২৯আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২০:২৮

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পারভীন বেগম ও লাকী আক্তার নামের আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পারভীন বেগম বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন। লাকী আক্তার বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোনাখালী গ্রামের বাদল তালুকদারের স্ত্রী।

শুক্রবার বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ৪ জন। এর মধ্যে বামনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৬২ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৯০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭৪০ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে। তবে বরগুনা সদর ছাড়া অন্য উপজেলার রোগীরা অনেকই দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশা করি, দ্রুত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী