একুশ বছর জামায়াত কি রাজাকার ছিল না, প্রশ্ন সাঈদী পুত্রের

পিরোজপুর  প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ১৯:২০আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৯:২০

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘১৫ বছর আওয়ামী লীগ রাজাকার রাজাকার ব্যবসা করেছে। আজকে আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে। এতকাল আপনাদের সঙ্গে ছিল তখন কি তারা রাজাকার ছিল না? একুশ বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন তখন জামায়াত ইসলামী রাজাকার ছিল না? তখন যদি জামায়াত রাজাকার না হয়ে থাকে আজকে হঠাৎ কেন জামায়াত রাজাকার হলো? এগুলো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এগুলো হলো ভারতের শেখানো কিছু কথা। বাংলাদেশকে বিভাজন করার কথা। বাংলাদেশে বিভাজনের যে রাজনীতি আওয়ামী লীগ করেছিল, ভারতের কিছু পোষ‌্য দালাল বাংলাদেশে আছে যারা এখনও আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি শুরু করেছে।’

শুক্রবার (৮ আগস্ট) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে জনসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাসুদ সাঈদী বলেন, ‘যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, রাজনীতি করতো আমাদের কিছু বন্ধুদের দেখি ওই একই ভাষায় কথা বলে। সেই একইভাবে রাজনীতি শুরু করেছে। যদি ভাষা, আচরণ ও জুলুমের পরিবর্তন না হয়- তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা কী দরকার ছিল। এত মানুষের জীবন দেওয়ার কী দরকার ছিল।’

এ সময় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, ‘৫০০ মানুষের জন্য যখন ইমাম নির্বাচন করেন মসজিদে, তখন আপনারা দেখেন সে নিজে নামাজি কি না তার পরিবার নামাজি কি না শরিয়ত মোতাবেক চলে কি না দুর্নীতি করে কি না এইসব দিক বিবেচনা করে একজন ইমাম নিয়োগ করেন। ৫০০ জনের জন‌্য একজন ইমাম নিয়োগ করতে যদি যাচাই-বাছাই করেন তাহলে তিন-চার লাখ মানুষের যে ইমাম হবে এই সংসদীয় আসনের যে ইমাম হবে- তাকে কি আপনারা এইভাবে বাছাই করবেন না? যদি এইভাবে বাছাই না করেন তাহলে নিশ্চিত থাকেন অতীতে যেভাবে ১৫ বছর জালিম জুলুম, নির্যাতন ও দুর্নীতি করেছে- আমাদের তকদিরে ঠিক একইভাবে সেই জালেম চেপে বসবে।’ 

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক
সর্বশেষ খবর
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা