পিরোজপুরে স্ত্রী ও চাচিকে হত্যা: একজনের ফাঁসি

পিরোজপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৬:২২আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৬:৩৭

পিরোজপুরে স্ত্রী ও চাচিকে হত্যা মামলায় গৌতম নামে একজনকে (৩৮) ফাঁসির আদেশ দিয়েছেন  আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কিবরিয়া সোমবার বেলা সাড়ে ১১টায় এ আদেশ দেন।

পিরোজপুরে স্ত্রী ও চাচিকে হত্যার দায়ে একজনের ফাঁসি

আদালতের নথি সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামের হিমাংশু রায়ের ছেলে গৌতম ২০১১ সালের ২ ফেব্রুয়ারি স্থানীয় বাদুরা বাজার থেকে মাছ কিনে এনে স্ত্রী সীমাকে কাটতে বলেন। এ নিয়ে সীমার সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে গৌতম স্ত্রী সীমাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ সময় গৌতমের চাচি শেফালী রানী রায় ও প্রতিবেশী শিউলী চিৎকার দিলে গৌতম তাদেরকেও কুপিয়ে আহত করেন। আহত শেফালী রানীকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শিউলীকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

আদালতের বিচারক সীমা ও শেফালীকে হত্যার ঘটনায় গৌতমের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা ও শিউলীকে কুপিয়ে আহত করার ঘটনায় ১০ বছর সশ্রম কারাদণ্ড অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মামলার বাদী সীমার বাবা ক্ষিতিশ চন্দ্র এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম