স্বরূপকাঠি স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৯ আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৯

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল পদধারী একাধিক ব্যক্তির ফেসবুক আইডিতে ওই ছবি ছড়িয়ে পড়ে।

জসিম তালুকদারের বাড়ি স্বরূপকাঠি উপজেলার রাহুতকাঠি গ্রামে। তবে তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন না বলে জানান।

শনিবার আফনান মারুফ নামে এক যুবক ওই ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। আফনান মারুফ স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বলে নিজ প্রোফাইলে লেখা আছে। ছবি পোস্ট করার পরপরই পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. রেজাউল হাসান ওই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন।

ইয়াবা সেবনের কথা স্বীকার করে জসিম তালুকদার বলেন, ‘আমি কখনও ইয়াবা সেবন করিনি। বন্ধুদের পাল্লায় পড়ে ছয় সাত মাস আগে আমাদের দলীয় অফিসে বসে কয়েকজন সেবন করছিল। এ সময় তারা আমাকে প্ররোচিত করে দুই টান দেওয়ায়। সে সময় কেউ ফাঁকে এ ছবি তুলে রেখেছে। এখন কৌশলগতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।’

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যারা ইয়াবা সেবন করছে, তারাই ইয়াবার ব্যবসা করছে। দলের ভেতরে কোনও মাদকাসক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ থাকলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইয়াবা নিয়ে পালাচ্ছিলেন শিক্ষক দম্পতি, ধাওয়া করে ধরলো পুলিশ
ইয়াবা পাচারে ‘ডুবন্ত কনটেইনার’, একসঙ্গে আনা যায় ৩০ লাখ
কক্সবাজার দিয়ে নতুন করে ঢুকছে হেরোইন, ৪২ কোটি টাকার চালান জব্দ
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা