সাবেক চেয়ারম্যানের তালাবদ্ধ ঘরে অগ্নিসংযোগ

বরিশাল প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৩ আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৩

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান এ টি এম মতিউর রহমানের তালাবদ্ধ ঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ আগস্ট) রাতের কোনও এক সময় ওই ঘরে আগুন দেওয়া হয় বলে জানান চেয়ারম্যানের ছেলে মোস্তফা কামাল উদ্দিন জানান। জমিজমা নিয়ে বিরোধ থাকা ব্যক্তিরা এ কাজ করতে পারেন তিনি অভিযোগ করেন। এ ঘটনায় রবিবার (১৭ আগস্ট) দুপুরে থানায় লিখিত দিয়েছেন মোস্তফা।

এ টি এম মতিউর রহমান বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। চার বছর আগে তিনি মারা যান।

 মোস্তফা জানান, তারা ভাইবোন সবাই বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। এ কারণে ঘরটি বেশি সময় তালাবদ্ধ থাকে। রবিবার ভোরে গ্রাম থেকে কল করে বলে ঘরে আগুন লেগেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে গ্রামে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ঘরে থাকা অনেক মালামাল নাই। আর থাকলে তা আগুনে পুড়লেই বোঝা যেত। তার ধারণা, রাতের আঁধারে লুটপাট চালিয়ে ঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার সঙ্গে তাদের প্রতিপক্ষ জড়িত। যাদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে মামলা চলছে। এ ঘটনায় ছয় জনকে অভিযুক্ত করে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমার বাবা একজন জনপ্রিয় চেয়ারম্যান এবং বিএনপি নেতা ছিলেন। আমার ভাইবোনরা চাচ্ছে, বাবার জায়গায় আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে। সেভাবেই আমি কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি কুচক্রি মহল আমার বাবার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা চাচ্ছে না আমরা গ্রামে থাকি। আমি যাদের ধারণা করেছি তারাই এর সঙ্গে জড়িত।

গ্রামবাসী মোশারেফ হোসেন  বলেন, দুই বছরের বেশি সময় ধরে ঘরটি তালাবদ্ধ। রাতের আঁধারে ঘরের বিভিন্ন জায়গায় ভাঙা হয়। এরপর অগ্নিসংযোগ করে। খুব ভোরে তারা বিষয়টি জানতে পেরে মোস্তফাকে জানাই। মোস্তফার বাবা একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তাদের শত্রুও রয়েছে। তবে কারা এ ধরনের কাজ করেছে তা বোধগম্য নয়। যারাই করুক তাদের বিচার হওয়া উচিত।

কাজীরহাট থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানের ছেলে লিখিত অভিযোগ দিয়েছেন- তা খতিয়ে দেখা হচ্ছে। 

/এফআর/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব