১১ ঘণ্টা সাগরে ভেসে তীরে ফিরলেন ১০ জেলে

কুয়াকাটা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ১৫:২৯আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৭:৫২

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টার সময় ট্রলারটি ১০ জেলেসহ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীর সাগরবক্ষে ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা পানির কনটেইনার ও জালের ফ্লুট ধরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। ১১ ঘণ্টা ভাসার পর সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে অপর একটি ট্রলার তাদের উদ্ধার করে।

পার্শ্ববর্তী জেলা বরগুনার পাথরঘাটা এলাকার কচিখালী স্পট থেকে তাদের উদ্ধার করা হয়েছে। সমুদ্রে নিমজ্জিত ট্রলার মালিকের নাম খোকন হাওলাদার। তার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনে।

তার চাচা জুম্মান হাওলাদার জানান, রবিবার রাতে নামবিহীন এই ট্রলার নিয়ে সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার বন্ধ করে কিনারে ফিরছিলেন। হঠাৎ রাত ৯টার দিকে একটি ডুবোচরে ট্রলারটি আটকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। সকালে সংবাদ পেয়ে ট্রলারটি উদ্ধারের জন্য অন্য একটি বোট নিয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

তিনি আরও জানান, ওই ট্রলারের উদ্ধার হওয়া জেলে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম জানতে পেরেছেন। বাকিদের নাম জানাতে পারেননি। তবে সবাই উদ্ধার হয়েছে এটি নিশ্চিত করেছেন। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। অধিকাংশ ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুরসহ বিভিন্ন এলাকায় নদী, শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের