এনসিপি ছেড়ে ছাত্রদলে যোগদান

বরগুনা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ০৮:২০আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬:৩৭

বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় ছাত্র প্রতিনিধি থেকে চার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্য সচিব মো. ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন- মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা বলেন, ‘যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আমরা ফ্যাসিস্টদের বিদায় করে সুন্দর সমাজ ও বৈষম্যহীনভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম, তা এই এনসিপি দ্বারা সম্ভব নয়। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছি।’

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমতলী উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক