বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৩:৩৫আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৪:৩৪

ব্যক্তিগত সিদ্ধান্তে আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন হাশমতউল্লাহ শহীদী। ২০২২ সালের শুরু থেকে দায়িত্ব পালন করা এই বাঁহাতি ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান। তবে অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে দলে খেলা চালিয়ে যাবেন তিনি।

শহীদী ২০২২ সালের শুরুতে ওয়ানডে দলের নেতৃত্ব পান। তার অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় আফগানিস্তান।

আরও পড়ুন: ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’

বিশেষ করে ২০২৩ সালের ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শহীদীর নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত নকআউট পর্বে ওঠা হয়নি তাদের।

সাড়ে চার বছরের বেশি সময় নেতৃত্ব দেওয়ার পর এবার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। নিজের বার্তায় শহীদী বলেছেন, ‘আজ আমি পূর্ণ সম্মান ও স্বেচ্ছায় ব্যক্তিগত সিদ্ধান্তে আমার দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।’

তিনি আরও বলেছেন, ‘অধিনায়ক হিসেবে এই দায়িত্ব পালন করা আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। সততা, ঐক্য ও অঙ্গীকার নিয়ে দলের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’

আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
সর্বশেষ খবর
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু