বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯

এক যুগ পর বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। একই আদেশে আসামিদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহা. রকিবুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কবীর আকন ও জব্বার ব্যাপারী। এরা হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার ওই তরুণী বাড়ি যাওয়ার পথে আসামিরা জোরপূর্বক পাশের একটি বাগানের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালে ডুবিয়ে রাখা হয়। পরে তরুণীর সন্ধান না পেয়ে তার মামা মোক্তার হোসেন বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে। ঘটনার তদন্তে পুলিশ ওই দুই আসামির সম্পৃক্ততা পায়। এরপর ওই দুজনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করা হয়।

আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব