বরগুনায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬

বরগুনা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮

বরগুনায় কিছুদিন ধরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এবার আক্রান্ত হয়ে আবদুল হক (৬৮) ও বাবুল (৩৩) নামের দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হকের মৃত্যু হয়। তিনি আমতলী উপজেলার গুলিয়াখালী ইউনিয়নের বাজারখালী গ্রামের বাসিন্দা। অপরজন বাবুল সন্ধ্যা ৭টার পরে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াকাটা এলাকার বাদলের ছেলে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। আমতলী ২, তালতলী ৫ বেতাগী ১, বামনা ৪ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪৪ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৪৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩২৭ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৪ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, ‘গত কিছুদিন আগেও বরগুনায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছিল। এখন আবার বাড়তে শুরু করেছে। তবে বৃষ্টির পানি এখনও বিভিন্ন জায়গায় জমে রয়েছে। এতে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কবে নাগাদ ডেঙ্গু নির্মূল হবে বলা যাচ্ছে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি