এইচএসসি পরীক্ষায় ফেল করায় প্রাণ দিলেন শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৪ আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরিশালে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশের পর নুসরাত জাহান নাজনীন নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।

নিহত শিক্ষার্থী বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার মৃত বশির মৃধার মেয়ে। 

তিনি নগরীর ব্যাপ্টিস্টমিশন রোডে বড় বোনের বাসায় থেকে পড়াশোনা করতেন। 

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আশিষ কুমার সাহা জানান, এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাজনীন নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। দুপুর ১২টার দিকে মেডিক্যালে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের পর তিনি জানতে পারেন অকৃতকার্য হয়েছেন। এরপর কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেয়। দ্রুত উদ্ধার করে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) রুবল আফরেদ জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
সর্বশেষ খবর
পাওয়ার ব্যাংকে আগুন কেন ধরে এবং প্রতিকারের উপায় কী
পাওয়ার ব্যাংকে আগুন কেন ধরে এবং প্রতিকারের উপায় কী
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ