বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ১৮:১৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:১৬

বরিশাল নগরীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- নগরীর রূপাতলী ধান গবেষণা রোডের বাসিন্দা মানিক গাজী কালুর ছেলে রাসেল গাজী (৪৪), রূপাতলী গ্যাসটারবাইন এলাকার ভাড়াটিয়া ও বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী খানের ছেলে খোকন খান (৩২), ধান গবেষণা রোড খেয়াঘাট এলাকার বাসিন্দা খলিল জমাদ্দারের ছেলে রাজিব জমাদ্দার (৩৪) ও একই এলাকার মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (৩৫)। রায় ঘোষণার সময় রাসেল, রাজিব ও জাহিদ আদালতে উপস্থিত ছিল। তাদের কারাগারে পাঠানো হয়েছে। খোকন মামলার বিচার চলাকালে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়।

মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুল মন্নান মৃধা বলেন, ‘২০১৬ সালের ১০ নভেম্বর সন্ধ্যার দিকে নগরীর এক গৃহবধূ তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর অটোরিকশায় করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা স্বামীর কাছে যাচ্ছিলেন। অটোরিকশাচালক তাকে হাসপাতালে না নিয়ে ভুল পথে নগরীর ত্রিশ গোডাউন ব্রিজের ওপর নিয়ে যায়। সেখানে গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা বেঁধে খ্রিষ্টানপাড়া এলাকায় জঙ্গলে নিয়ে ধর্ষণ করে চার আসামি। পরদিন ভোরে একটি বাড়ির সামনে ফেলে যায়। সকালে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ১১ নভেম্বর চার জনের নাম উল্লেখ করে মামলা করেন গৃহবধূ। তদন্ত শেষে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আতাউর রহমান ২০১৭ সালের ২৩ নভেম্বর আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে বিচারকাজ শুরু হয়। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় দেন বিচারক।

ট্রাইব্যুনালের পেশকার অজিবর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনায় গ্রেফতার চার আসামি অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। মামলায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছিল। তবে তদন্ত শেষে এজাহারভুক্ত চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সে আলোকে রায় দিয়েছেন বিচারক।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি