বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, অবাঞ্ছিত ঘোষণা

বরিশাল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯

‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ফুয়াদ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে এবি পার্টির প্রার্থী এবং তার বাড়ি বাবুগঞ্জ এলাকায়।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাবুগঞ্জের বাসিন্দা মোখলেসুর রহমান বলেন, ‘রবিবার দুপুরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসেন ব্যারিস্টার ফুয়াদ। এর পরপরই তাকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা ‘‘ভুয়া ভুয়া’’ স্লোগান দিয়ে তাকে লাঞ্ছিত করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুয়াদ তার নেতাকর্মীদের নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। এরপর ফুয়াদ তার গাড়িতে করে ঢাকায় চলে যান।’

জানা গেছে সেখানে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’ এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

ব্যারিস্টার ফুয়াদ ঘটনাস্থল ত্যাগ করার পর ছাত্রদলের পক্ষ থেকে বাবুগঞ্জে ‌তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, ‘সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের ‘‘চাঁদাবাজ’’ বলেছেন চীনা কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন— এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। যা অত্যন্ত অশোভনীয়। বিষয়টি সত্য না হয়, ছাত্রদল নয় সাধারণ জনগণই তাকে স্লোগান দিয়ে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।’

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ব্যক্তিগত মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
ব্যবসায়ীকে ‘আ.লীগ নেতা ও আগস্টের মামলার আসামি’ বানিয়ে মন্ত্রণালয়ে ছাত্রদল নেতার চিঠি, পুলিশ পেলো ভিন্ন তথ্য
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেওয়া সেই নেতা আটক, হাবিব বললেন থানায় অস্ত্র জমা দিতে গিয়েছিল
সর্বশেষ খবর
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, আসতে শুরু করেছেন অতিথিরা
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়া চীনের এআই ‘মাস্টারমাইন্ড’ কারা
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান