একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?

জীবনযাপন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ১৩:৩৯ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

বন্ধুদের আড্ডা কিংবা পারিবারিক অনুষ্ঠানে এক বাটি সস বা ডিপ ভাগ করে খাওয়ার চল রয়েছে। কিন্তু একবার কামড় দেওয়া খাবার ফের সেই সসে চুবিয়ে খেলে কি জীবাণু ছড়িয়ে পড়ে? কী বলছেন বিশেষজ্ঞরা?

বিশেষজ্ঞদের মতে, এতে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তবে সব ক্ষেত্রে অসুস্থ হওয়ার আশঙ্কা সমান নয়।

একই খাবার বারবার সসে চুবিয়ে খাওয়াকে বলা হয় ‘ডাবল-ডিপিং’। যেমন, একবার কামড় দেওয়া গাজর হুমাসে বা অর্ধেক খাওয়া চিপস ফের সালসা সসে ডোবানো। এতে মুখের লালা ও ব্যাকটেরিয়া সসের মধ্যে মিশে যেতে পারে।

অধ্যাপক জন ট্রেগনিংয়ের উল্লেখ করা একটি গবেষণায় সালসা, চকোলেট সস ও চিজ ডিপ পরীক্ষা করে তিন ধরনের সসেই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছিল। এর মধ্যে সালসায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।

তবে মুখের ব্যাকটেরিয়া অন্যের শরীরে গেলেই যে অসুস্থতা দেখা দেবে, এমন নয়। ট্রেগনিংয়ের মতে, মানুষের মুখে সাধারণত নিজস্ব কিছু ব্যাকটেরিয়া থাকে, যা বাইরে থেকে আসা জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাই ডাবল-ডিপিংয়ের কারণে সংক্রমণের ঝুঁকি সাধারণত কম। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

বিশেষজ্ঞের মতে, খাবার থেকে জীবাণু ছড়ানোর ক্ষেত্রে হাতের পরিচ্ছন্নতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিষ্কার হাতের মাধ্যমে সালমোনেলা ও নোরোভাইরাসের মতো জীবাণু খাবারে ছড়িয়ে পড়তে পারে। এগুলি ডায়রিয়া ও বমির কারণ হতে পারে। খাবার তৈরির আগে এবং খাওয়ার আগে হাত ভালো করে না ধুলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

তাই একই পাত্রে বারবার খাবার চুবিয়ে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা ভালো। ভাগ করে খাওয়ার সময় আলাদা চামচ ব্যবহার করুন এবং খাবার তৈরির আগে ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এতে খাবারের মাধ্যমে জীবাণু ছড়ানোর ঝুঁকি কমানো সম্ভব।

সূত্র: দ্যা গার্ডিয়ান

/এমএএল/
সম্পর্কিত
শিশুর জ্বর হলে শরীর মোছানোর আগে জেনে নিন জরুরি নিয়ম
সুস্থ থাকতে দিনে ১০ হাজার পা হাঁটতেই হবে, কথাটি কি সত্যি?
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
সর্বশেষ খবর
এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেলো পদ-পদবি
এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেলো পদ-পদবি
যেখানে সমুদ্রের বুক চিরে ছুটে চলে ট্রেন!
যেখানে সমুদ্রের বুক চিরে ছুটে চলে ট্রেন!
১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করলো এনসিপি
১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করলো এনসিপি
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান