ক্ষমতায় এলে ব্যাংক ও প্রকল্পের টাকা চুরি করতে দেওয়া হবে না: জামায়াত আমির

পটুয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা অতীতে ও বর্তমানে দেশবাসীর কাছে সততা প্রমাণ করতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নাই। অতীতে যারা দেশের ১৮ কোটি মানুষকে সম্মান করেছে তারা ভোট চাইবে।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আগামী ১৩ তারিখে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে সূর্য উদয় হবে। যদি আমরা ক্ষমতায় যেতে পারি, বাংলাদেশ মানুষের হাতের ১০ আঙুলের চেয়ে পরিচ্ছন্ন থাকবে। চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য আমরা করি না, কাউকে করতেও দেবো না। যদি কেউ অন্যায় মামলা করেন তাকেও শাস্তির আওতায় আনা হবে। ব্যাংক ও প্রজেক্টের (প্রকল্প) টাকা চুরি করতে দেওয়া হবে না। এ দেশের ২৭ লাখ কোটি টাকা বিদেশ পাচার করা হয়েছে, আল্লাহ আমাদের তৌফিক দিলে ওদের পেটের ভেতর হাত দিয়ে সেই টাকা ফিরিয়ে এ নিয়ে রাষ্ট্রের তহবিলে জমা করা হবে। যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে এবং শোষণ করা হয়েছে সেখান থেকেই উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামু-খালুর টেলিফোনে কাজ হবে না, প্রধানমন্ত্রীর-রাষ্ট্রপতির বাড়ি কোথায় সেটি বিবেচনা করা হবে না। ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে।’

বরিশালবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘নদী ভাঙনে সর্বহারা হয়ে যাওয়ার যে হাহাকারসহ আপনাদের যত বঞ্চনা আছে আমাদের সুযোগ দিলে সেসব অধিকার ও দাবির জন্য লড়তে হবে না।’ ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

পরে তিনি জেলার চারটি আসনে জামায়াত ও শরিকদলের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করেন। সভায় কেন্দ্রীয় জামায়েত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ জামায়াত ইসলামী ও শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
জনসভায় পটুয়াখালী জেলার আট উপজেলার প্রায় অর্ধ লাখ নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী