গভীর রাতে নুরের নির্বাচনি অফিসে আগুন

পটুয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি ( ট্রাক প্রতীক) নুরুল হক নুরের অস্থায়ী নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৫নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান লেলিন বলেন, আমরা নির্বাচনি কার্যক্রম শেষ করে অফিসে তালা দিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাই। রাত ৩টার দিকে আগুন দেখে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে অফিসের ব্যানার, পোস্টার, টিভি, সাউন্ড বক্স, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। কে বা বা কারা আগুন দিয়েছে- আমরা দেখিনি। তবে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ জানান, সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা অস্থায়ী নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
আটকে পড়া কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী
ভিপি নুরের নাম বলে চাঁদা দাবি করা সেই নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব