ঝালকাঠিতে সাঁকো তৈরি করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ২৩:২৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২৩:৩৩

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরের পূর্ব বাদুরতলা গ্রামে সাঁকো তৈরির সময় গাছের ডালের আঘাতে শামিম হোসেন হাওলাদার (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটেছে। সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামিম মারা যায়।
এর আগে রবিবার (৩ এপ্রিল) দুপুরে সে বাড়ির পাশেই একটি খালের উপর সাঁকো তৈরিতে স্থানীয়দের সহযোগিতা করতে গিয়ে মাথায় গাছের ডালের আঘাতে গুরুতর আহত হয় উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শামিম। সে পূর্ব বাদুরতলা গ্রামের কৃষক আ. করিম হাওলাদারের ছেলে।  
শামিমের বাবা আ. করিম বাংলা ট্রিবিউনকে জানান, তাদের বাড়ির পাশের রাস্তার মধ্যে একটি বাঁশ ও গাছের ভাঙা সাঁকো রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা এ সাঁকো ধরে যাতায়াত করেন। সাঁকোটি স্থানীয় ইউপি সদস্য মজিবর রাস্তার একটি সরকারি শিশু গাছ কেটে গাছের কাঠ দিয়ে পুনরায় তৈরি করার উদ্যোগ নেন। সাঁকো সংস্কারের সময় স্কুলছাত্র শামীমও সহযোগিতায় ছিল। গাছটি সাঁকোর বাঁশের ওপর ওঠালে হঠাৎ হাত ফসকে গিয়ে তা শামিমের মাথায় লাগে।

জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার প্রথমে রাজাপুর ও পরে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের