সাবেক এমপিসহ আ.লীগের ৩ নেতার জামিন

বরিশাল প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৭

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও জামিন লাভ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত এই আদেশ দেন।

বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির জানান, জেবুন্নেছা আফরোজসহ তিন জনের পক্ষে আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। তবে জামিনের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকায় নিজ বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বরিশালের ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে রয়েছে নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ।

জসিম উদ্দিন ও মাহমুদুল হক খান মামুনের বিরুদ্ধেও পৃথক একাধিক মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। রাজনৈতিক অস্থিরতার সময় দায়ের করা এসব মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম