আদালতে শুনানি করার সময় দুই আইনজীবীর মারামারি

পটুয়াখালী প্রতিনিধি
০৪ মার্চ ২০২৬, ১৬:২৪ আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬:২৪

পটুয়াখালী কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালে দুই আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বিশৃঙ্খলার সৃষ্টি হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস থেকে বের হয়ে যান।

বুধবার ( ৪ মার্চ) দুপুর ১২টার দিকে কলাপাড়া আদালতের এজলাসে শুনানি  কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। 

আদালত সূত্র, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি শুরু হয়। এ সময় মামলার আসামিদের স্থায়ী জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবীরা। বিষয়টি নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়।

একপর্যায়ে সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িক সময়ের জন্য আদালত মূলতবি করে এজলাস থেকে বেরিয়ে যান ম্যাজিস্ট্রেট।

কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন বলেন, আদলতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও  দুই আইনজীবীর মধ্যে বাগবিতণ্ডার ঘটনার সমঝোতা হয়েছে। আমরা আইনজীবীরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট