মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১৫:৪১ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৪১

মুন্সীগঞ্জে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা এবাদত মীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ তাহসিন ইফতেখার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা কাজের সুবাদে আশুলিয়ায় থাকতেন। এ সুযোগে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন তার বাবা।

২০১৫ সালের ১৯ জানুয়ারি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় একই দিন প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।

মামলার বিচার চলাকালে আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ প্রায় ১১ বছর বিচারপ্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

/আরএইচ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সর্বশেষ খবর
পূজামণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরা, শক মেশিনসহ আটক যুবক
পূজামণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরা, শক মেশিনসহ আটক যুবক
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
ট্রাফিক আইন লঙ্ঘন: ২৪ ঘণ্টায় ডিএমপির ২০১৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ২৪ ঘণ্টায় ডিএমপির ২০১৭ মামলা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ