জ্বালানি তেল ও এলপিজির অবৈধ মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ২৩০০ লিটার জ্বালানি তেল, ৩০০০ লিটার ভোজ্য তেল ও প্রায় ৪০০ এলপিজি সিলিন্ডার অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার দুটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় অবৈধভাবে ২৩০০ লিটার জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রির অপরাধে ডিলার মনির সরদারকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ইউনিয়নের নতুনহাট এলাকায় ‘এস এ করপোরেশন’ নামক প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে গ্যাস ভর্তি আনুমানিক ৩৫০ থেকে ৪০০টি এলপিজি সিলিন্ডার অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ডিলার আসিফ ইকবালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুদামে আরও ১১০০ থেকে ১২০০টি খালি এলপিজি সিলিন্ডার পাওয়া যায়।

অন্যদিকে, রহমতপুর ইউনিয়নের ‘এস এম ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে ৩০০০ লিটার ভোজ্য তেল মজুদের দায়ে ডিলার এস এম মাহবুব আলমকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (১) (ক) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, গোয়েন্দা সংস্থার সদস্যরা দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের ওপর গোপন নজরদারি চালিয়ে আসছিলো। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযানে এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন এবং বাবুগঞ্জ ও এয়ারপোর্ট থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অসাধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন