জার্মানিতে মাঠে বেঞ্চে একা বসে কাঁদায় নারীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৬:৩৬ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:৩৬

জার্মানিতে সঙ্গে শিশু না থাকা অবস্থায় খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদার কারণে এক নারীকে জরিমানা করা হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের খবর অনুযায়ী, ২৫ অক্টোবর গেলজেনকির্ষেনে ৩১ বছর বয়সী হানা বেঞ্চে বসে তার খালাকে ফোন করেছিলেন।

হানা সংবাদমাধ্যমটিকে বলেন, পড়াশোনা ও আর্থিক বিষয়ে আমি তখন প্রচণ্ড চাপে ছিলাম। তবে শিশু ছাড়া খেলার মাঠে বসা যে পৌর নিয়মের পরিপন্থী, তা তিনি জানতেন না। আর্থিক ও একাডেমিক চাপে বিপর্যস্ত হানা হাঁটতে বের হয়েছিলেন। একপর্যায়ে খেলার মাঠের বেঞ্চে বসে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি জার্মান সম্প্রচারমাধ্যমটিকে বলেন, আমি শুধু একা থাকতে চেয়েছিলাম, কেউ যেন আমাকে না দেখে।

পৌরসভার তিন কর্মকর্তা তার কাছে গিয়ে জানতে চান, দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তার সন্তান কি না। তিনি না বললে কর্মকর্তারা তাকে ২৫ ইউরো (প্রায় ৩ হাজার ৪৩৯ টাকা) জরিমানা করেন। গেলজেনকির্ষেনের পৌর বিধি অনুযায়ী, খেলার মাঠ ১৪ বছর ও এর কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত। বাবা-মা ও অভিভাবকসহ প্রাপ্তবয়স্করা কেবল শিশুদের সঙ্গে থাকলেই সেখানে যেতে পারেন।

হানা বলেন, ঘটনায় তিনি ক্ষুব্ধ ও হতাশ। তার ভাষ্য, এসবের মধ্যে মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে কি প্রথমে জিজ্ঞেস করা যেত না, আপনি ঠিক আছেন? সাহায্য লাগবে? তারপর তারা আমাকে বুঝিয়ে বলতে পারতেন যে শিশু ছাড়া ওখানে বসা যায় না।

স্থানীয়রাও কর্মকর্তাদের পদক্ষেপে বিস্মিত। এক ব্যক্তি বলেন, যে নারী শুধু কিছুক্ষণ বিশ্রাম নিতে চান, তাকে শাস্তি দেওয়া আমার কাছে অযৌক্তিক মনে হয়। এক নারী বলেন, আমি ৬৪ বছর এখানে আছি এবং সব সময় বেঞ্চে বসেছি। কেউ কখনও পরীক্ষা করতে আসেনি। আরেক বাসিন্দা পদক্ষেপটিকে অন্যায় বলেছেন।

তবে সিটি কাউন্সিল কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। কাউন্সিল সদস্য সিমন নোভাক (সিডিইউ) বলেন, শিশুদের খেলার মাঠ শিশুদের জন্য। তাই শিশু ছাড়া প্রাপ্তবয়স্কদের সেখানে থাকা সাধারণভাবে নিষিদ্ধ।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
স্পেনের নির্বাচনের শেষ বিতর্কে মুখোমুখি নেতারা, আলোচনায় আবাসন খাত
কেজরিওয়ালের ‘শিশমহলে’ কী দেখালো বিজেপি?
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
সর্বশেষ খবর
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন
চাঁদা না পেয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি
চাঁদা না পেয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি
ডা. মিলন দিবসে বাসদ ও ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা
ডা. মিলন দিবসে বাসদ ও ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন