তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’

পটুয়াখালী প্রতিনিধি
১২ মে ২০২৬, ১৪:৩০আপডেট : ১২ মে ২০২৬, ১৪:৩০

পটুয়াখালীর বাউফল উপজেলায় তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ আছে চার কিশোরী। রবিবার (১০ মে) বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে চার পরিবার ও স্বজনদের।

এ ঘটনার পর রবিবার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ কিশোরীদের মধ্যে তিন জন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিন জন একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অন্যজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে পড়ে।

নিখোঁজ এক কিশোরীর বাবা বলেন, গতকাল সোমবার বিকালে একটি অচেনা নম্বর থেকে আমার স্ত্রীর মোবাইল ফোনে কল আসে। ফোনে মেয়ে জানায়, তারা চার জন এক ‘আন্টির’ সঙ্গে বেড়াতে গেছে। তবে কোথায় আছে, তা না জানিয়েই ফোন কেটে দেয়। এর পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। অন্য তিন কিশোরীর পরিবারও একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

নিখোঁজ এক কিশোরীর স্বজন বলেন, ওই কিশোরী তার বাবার ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। টাকার জন্য তাদের আক্ষেপ নেই। তবে মেয়েটি কোথায় আছে, কী অবস্থায় আছে, তা জানতে না পারায় পরিবারটি উদ্বেগে আছে।

বিদ্যালয়ে দুটির একাধিক শিক্ষক জানান, নিখোঁজ চার শিক্ষার্থী ওই দিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল না। পরে বিকালে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে সহপাঠীদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
গুম বিষয়ক প্রস্তাবিত আইন ন্যায়বিচারের পথ সুগম করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনগণের অধিকার দমনে পলাতক ফ্যাসিস্ট গুম-অপহরণের পথ বেছে নিয়েছিল: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন