নোঙর ছিঁড়ে ডুবলো বালুভর্তি নৌকা, ঘুমন্ত দুই শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি 
২৫ নভেম্বর ২০২৬, ১৪:২০ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৪:২০

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাদের মধ্যে দুজন আহত হয়েছেন।

নিখোঁজ শ্রমিকরা হলেন, জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটিতে প্রায় ৬৫০ ফুট বালু ছিল। বালুভর্তি অবস্থায় নৌকাটি সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। তাদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য চারজন ছিলেন বালুর ওপর।

রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

এ ঘটনায় মোস্তাকিম (২২) ও সুমন মিয়া (২০) নামে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬
ইউরোপগামী নৌযানসহ নিখোঁজ ১৭৫ অভিবাসনপ্রত্যাশী
গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ
সর্বশেষ খবর
অ্যান্টার্কটিকার বরফের নিচে হিমালয়ের সমান পর্বত! বিজ্ঞানীদের আবিষ্কারে চমক
অ্যান্টার্কটিকার বরফের নিচে হিমালয়ের সমান পর্বত! বিজ্ঞানীদের আবিষ্কারে চমক
এস আলমের মতো দুর্নীতিবাজদের প্রতিষ্ঠান পুনর্বাসনে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত: হাসনাত
এস আলমের মতো দুর্নীতিবাজদের প্রতিষ্ঠান পুনর্বাসনে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত: হাসনাত
উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’
উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?