বরিশালে জাপা মহাসচিব

শুরুতেই অনিয়মের নির্বাচন করলে ৫ বছর দেশ চালাতে পারবে না এই সরকার

বরিশাল প্রতিনিধি 
০৯ জুন ২০২৬, ১৯:৪৭আপডেট : ০৯ জুন ২০২৬, ১৯:৪৭

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘যদি প্রথম বছরেই অনিয়মের নির্বাচন করে তাহলে এই সরকার মুখথুবড়ে পড়বে এবং আগামী পাঁচ বছর দেশ চালাতে পারবে না।’ 

মঙ্গলবার (০৯ জুন) বিকালে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় পার্টির করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের অসহায়ত্ব দেখেছি। সম্প্রতি তিনি তার বক্তব্যে বিএনপি, জামায়াত ও এনসিপির নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন। এসব দল আলোচনা করে শান্তিপূর্ণ নির্বাচন যেন করতে পারে, সেটি বোঝাতে চেয়েছেন তিনি। এতে বোঝা যায় সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করতে পারবে না। তাই যদি হয়ে থাকে সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা, সে বিষয়ে আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে আলোচনা হবে এবং কেন্দ্রীয় কমিটিতেও আলোচনা হবে। তবে সরকার যদি প্রথম বছরে অর্থা শুরুতেই অনিয়মের নির্বাচন করে তাহলে পাঁচ বছর দেশ চালাতে পারবে না।’ 

তিনি বলেন, ‘অতীতে আওয়ামী লীগের আমলে ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে বলেই দেশের সব সমস্যার সমাধান হয়নি। বরং সমস্যা সৃষ্টি হয়েছে আরও বেশি। আবার যদি সেই রকম ভোট হয় ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি ঘটবে। এমনিতেই দেশ একটি ক্লান্তিকালে পড়েছে, তীব্রভাবে অর্থনৈতিক সংকট বাড়ছে, অসংখ্য মানুষ চাকরি হারাচ্ছে। নতুন সরকার, নতুন আগমনে গণতন্ত্রের নতুন দুয়ার খোলার কথা ছিল। আমরা কষ্ট ভারাক্রান্ত মনে দেখেছি, নতুন সরকারের যাত্রা গণতন্ত্রের অগ্রযাত্রা হচ্ছে না। সেখানে আমরা একমুখী, একদলীয় করণের, স্বজনপ্রীতি ও দুর্নীতির পূর্বাভাস দেখতে পাচ্ছি। সরকার যদি সচেষ্ট না হয়, জাতীয় ঐক্য করতে না পারে, জনগণকে সঙ্গে নিতে না পারে, সব দলকে সঙ্গে নিতে না পারে তাহলে আমরা রোহিঙ্গার চেয়েও আরও বড় সমস্যার আশঙ্কা করছি।’

জাতীয় পার্টি দেশপ্রেমিক মানুষের দল, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, ‘নতুন করে জাতীয় ঐক্য করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যদি সরকার জাতীয় ঐক্য করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদি সংঘাতপ্রবণ এলাকায় পরিণত হতে পারে। বাংলাদেশে দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষ হতে পারে, অভ্যন্তরীণ গৃহযুদ্ধও হতে পারে। তখন কারও কিছুই করার থাকবে না।’

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এতে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া ও আলমগীর সিকদার লোটন। জাপার বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় বরিশাল বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
সময় নির্ধারণ নিয়ে সংসদে উত্তেজনা, আলোচনার ‘মুড’ হারালেন আব্দুল্লাহ তাহের!
ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: জামায়াত আমির
স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় মামলা, ময়নাতদন্ত সম্পন্ন
সর্বশেষ খবর
তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
ইসলামী ব্যাংক বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী
ইসলামী ব্যাংক বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী
শূন্যরেখায় মানুষ ঠেলে দেওয়া কতটা বৈধ?
শূন্যরেখায় মানুষ ঠেলে দেওয়া কতটা বৈধ?
সময় নির্ধারণ নিয়ে সংসদে উত্তেজনা, আলোচনার ‘মুড’ হারালেন আব্দুল্লাহ তাহের!
সময় নির্ধারণ নিয়ে সংসদে উত্তেজনা, আলোচনার ‘মুড’ হারালেন আব্দুল্লাহ তাহের!
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়