‘পছন্দের পাত্রী বিয়ে করতে না পেরে’ বরকে কুপিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ০২:৫৭আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ০৩:১১

বরগুনার সদর উপজেলায় পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে সোহেল নামের স্থানীয় এক যুবক। শনিবার দুপুর ১২টার দিকে আয়লাপাতাকাটা ইউনিয়নের পাকরগাছিয়া এ ঘটনা ঘটে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করেন।

বরগুনা নিহতের নাম রাসেল। রাসেলকে আক্রমণের সময় এসময় রুবেল ও চম্পা নামের দুজন গুরুতর আহত হন। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। আটককৃতরা হলেন মিঠু, নান্টু ফরায়েজী ও সোহেলের বোন চম্পা।
আহতদের স্বজনরা জানান, একবছর আগে রাসেল একই এলাকার শিরিনকে বিয়ে করেন। কিন্তু শিরিনের মামাতো ভাই সোহেল তাকে আগেই বিয়ে করতে চেয়েছিলেন। শিরিন তার প্রস্তাবে রাজি না হয়ে পরিবারের পছন্দ অনুযায়ী রাসেলকে বিয়ে করেন। এরপরও সোহেল স্বামীর ঘর ছেড়ে চলে আসার জন্য শিরিনকে ক্রমাগত উসকানি দিতে থাকেন।
এ নিয়ে পাকরগাছিয়া গ্রামের এক চায়ের দোকানে বসে থাকা রাসেলের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সোহেল ও তার সহযোগীরা মিলে রাসেলকে ধারালো অস্ত্র উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। এসময় বাধা দিতে গিয়ে রুবেল ও সোহেলের বোন চম্পা গুরুতর আহত হন।

ওসি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমও/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান