গৌরনদীতে শিবিরের ১৪ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ

বরিশাল প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ২০:৩৩আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২০:৩৩

- নাশকতার পরিল্পনায় গোপন বৈঠক করার সময় বরিশালের গৌরনদী উপজেলায় শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত রবিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবনে থেকে তাদের আটক করে ছাত্রলীগের নেতারা। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জেহাদি বইপত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন- গৌরনদী উপজেলা সভাপতি মো. সবুজ হাওলাদার, পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি বায়েজিদ মাতুব্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলা সভাপতি আজাদুল ইসলাম, শিবির ক্যাডার তামিম, আবু সালেহ, আরিফুল ইসলাম, মামুন বেপারী, আব্দুল্লাহ আল জুবায়ের, মনিরুল ইসলাম, শরীফ মৃধা, আজিজুর রহমান, জিহাদুল ইসলাম, আমিনুল ইসলাম ও তরিকুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা মাদ্রাসার ওই ভবনে তল্লাশী চালায়। এ সময় ভবনের একটি কক্ষে গোপন বৈঠককালে ছাত্র শিবিরের ওই ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, আটককৃতদের জিজ্ঞাবাদ শেষে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি বানচালের উদ্দেশ্যে নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করার অভিযোগে সাব-ইন্সেপেক্টর আব্দুস সাত্তার বাদী হয়ে একটি মামলা করেন। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে বরিশালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দেওয়া হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী