বিয়েতে এসে লাশ হয়ে ফিরলেন প্রবাসী

বরিশাল প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১৮:১২আপডেট : ২৩ জুন ২০২৬, ১৮:১২

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুয়েত থেকে দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোহেল ফকির (২৪) নামে এক কুয়েতপ্রবাসী। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে। দেড় বছর আগে বিবাহবন্ধন আবদ্ধ হন। নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানান, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদারের বিয়ে গত ১৯ জুন অনুষ্ঠিত হয়। বাল্যবন্ধু ফয়সালের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন তিনি। ১৯ জুন থেকে বিয়েতে যোগ দেন। এরপর থেকে ওই বাড়িতেই বেড়াচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পান্নু মৃধা জানান, প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেছিলেন সোহেল। ১৯ জুন বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আসেন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বরিশাল থেকে ঢাকাগামী তাজবি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাসটি গোপালপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন