আ.লীগ নেতার বিরুদ্ধে মহিলালীগ নেত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ১৮:৩১আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৮:৩৮

পটুয়াখালীপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটুসহ তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় এক যুব মহিলালীগ নেত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই নেত্রী বাদী হয়ে মামলা দায়ের করায় আসামিদের  হুমকি-ধমকির কারণে বর্তমানে নির্যাতিত পরিবারটি এলাকা ছাড়া।
এ অবস্থায় অভিযুক্ত লিটু ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সোমবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত নারী ও তার পরিবারের সদস্যরা।
বড় বাইশদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২৬ মার্চ রাতে তার স্বামী সেলিম গাজী মাছ ধরতে বাড়ির বাহিরে গেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু ও তার সহযোগীরা তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার  চিৎকারে বাড়ির আশপাশের লোকজন আসলে  লিটু বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দিয়ে  চলে যায়।  

আরও পড়ুন:

একরাম হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ

ঘটনার পরদিন ২৭ মার্চ রাঙ্গাবালী থানা পুলিশ মামলা না নিলে ২৮ মার্চ এ ঘটনায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লিটু ও তার দুই সহযোগীসহ মোট তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)  রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

এদিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লিটু জানান, মামলায় যে তারিখ উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেসময় তিনি অফিসিয়াল কাজে ঢাকায় ছিলেন।

আরও পড়ুন:

নরসিংদীতে গ্রেফতার হলেন রমজান আলী

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের