মানবতাবিরোধী অপরাধ মামলা

নরসিংদীতে গ্রেফতার হলেন রমজান আলী

নরসিংদী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ১৭:৩৫আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৭:৩৯

নরসিংদীতে গ্রেফতার হলেন রমজান আলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার আসামি রমজান আলীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টায় নরসিংদী শহরের কাউরিয়া পাড়া মহল্লার নতুন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রমজান আলী নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমজানকে  গ্রেফতার করা হয়। তিনি তার নাম পরিচয় গোপন রেখে দীর্ঘ ১০ বছর ধরে নরসিংদী পৌর এলাকায় বসবাস করে আসছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ৭১ এ যুদ্ধাপরাধের অভিযোগ এনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,  জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রমজান আলীকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুন:

বগুড়ায় দুই ব্যক্তিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

বরাদ্দ ঘোষণার পরও পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান