লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা

বরিশাল প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ০১:৫৮আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:৫৮

বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় শাকিল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নিহতের বন্ধু সাইফুলকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

শনিবার বিকালে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শাকিল উপজেলা জালিরচর গ্রামের শাহাজান পন্ডিতের ছেলে এবং আটককৃত সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, পন্ডিত বাড়ির সামনে পুরাতন কাচারি ঘরে বসে লুডু খেলছিল দুজনে। খেলার একপর্যায়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সাইফুলকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানিয়েছেন, নিহত শাকিল ও সাইফুল বন্ধুত্বের খাতিরে একসঙ্গে চলাফেরা করতেন। তারা দুজনেই মাদকে সম্পৃক্ত ছিলেন। তার ধারণা মাদক সংশ্লিষ্ট বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিল মারা যান। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ওসি আরও বলেন, রাত হয়ে যাওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো সম্ভব হয়নি। রবিবার সকালে লাশ মর্গে পাঠানো হবে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
লুডু খেলা নিয়ে বন্ধুকে মেরে ফেললো বন্ধু, অভিযুক্তকে ধরলো স্থানীয়রা
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
জার্সিতে ‘ব্রাউট’ লিখে মায়ের প্রতি শ্রদ্ধা জানান হালান্ড
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল