কীভাবে স্কুল ফিডিংয়ের বনরুটির ভেতরে ঢুকেছে আস্ত ব্লেড?

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১৮:২৮আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮:২৮

বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির বনরুটির ভেতরে আস্ত ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে এ কমিটি গঠনের কথা বাংলা ট্রিবিউনকে জানান গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।

তিনি বলেন, ‘কীভাবে স্কুল ফিডিংয়ের বনরুটির ভেতরে আস্ত ব্লেড ঢুকেছে, তা জানতে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই দিন দুপুরে উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির বনরুটি খাওয়ার আগে দুই ভাগ করতেই ভেতরে পাওয়া যায় আস্ত ব্লেড। এতে অল্পের জন্য রক্ষা পেলো এক শিশুশিক্ষার্থী। 

শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দুপুরে প্রথম শ্রেণির সব শিক্ষার্থীকে বনরুটি ও ডিম দেওয়া হয়। রুটি পেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ মাঝখান থেকে দুই ভাগ করে ফেলে রুটি। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে ধারালো একটি আস্ত ব্লেড। বিষয়টি আলমতাজ সহপাঠীদের দেখায়। পরে প্রধান শিক্ষিকাকে দেখিয়ে বিষয়টি জানায় তারা। 

ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুশিক্ষার্থীদের টিফিনের বনরুটি দেওয়া হয়। এর মধ্যে একটি রুটিতে ধারালো ব্লেড পাওয়া গেছে। প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ খাওয়ার আগে তার রুটির মধ্যে ব্লেড দেখে আমার কাছে নিয়ে আসে। এরপর শিশুদেরকে রুটি খাওয়ার আগে তা ছিঁড়ে দেখে তারপর খাওয়ার জন্য বলা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম মৃধাকে জানিয়েছি আমরা। একইসঙ্গে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনকেও জানানো হয়।’

প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম মৃধা বলেন, ‘বিষয়টি জেনেছি। রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনকে জানানো হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন-এর প্রতিনিধি আরিফ হোসেনের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

/এএম/ 
সম্পর্কিত
প্রাথমিকের স্কুল ফিডিংয়ের রুটির ভেতরে আস্ত ব্লেড, অল্পের জন্য রক্ষা পেলো শিশুশিক্ষার্থী
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বশেষ খবর
ইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
কী, কেন, কীভাবেইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। শেষ পর্ব
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী প্রক্রিয়া কী
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
আলেম-ওলামার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন নজরুল, কঠোর কর্মসূচি দেবে তৌহিদী জনতা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন