নারী চিকিৎসককে রুমে ডেকে অনৈতিক প্রস্তাব, হাসপাতাল তত্ত্বাবধায়ক বরখাস্ত

বরগুনা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১৬:২১আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬:৩৬

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলমের বিরুদ্ধে এক নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। করা হয়েছে বিভাগীয় মামলা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে রেজওয়ানুর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারির বিষয়টি জানা যায়। এর আগে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত জুন মাসে একজন নারী চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালে যোগদান করেন। এরপর থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক রেজওয়ানুর আলম সুযোগ পেলেই ওই নারী চিকিৎসককে কারণ ছাড়াই হাসপাতালে তার কক্ষে ডাকতেন। তিনি অনৈতিক প্রস্তাবসহ অশালীন ইঙ্গিত করতেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনও কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাবিত বা রুজু হলে অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখতে পারে। তদন্তকাজে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় অভিযুক্ত রেজওয়ানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ বিষয়টি খুবই গুরুত্বসহকারে বিবেচনা করেছে বলে জানান ভুক্তভোগী ওই নারী চিকিৎসক। তিনি বলেন, ‘এটি একটি মেসেজ (বার্তা) সমাজের জন্য। আমরা আমাদের আচরণ যাতে আরও সচেতনভাবে করি। যেকোনও কর্মকর্তা ঊর্ধ্বতন হোক আর নিম্নতম হোক, সবারই সচেতন হওয়া উচিত। বিভাগীয় কার্যক্রম প্রক্রিয়া নিয়ম অনুযায়ী চলবে, এটা কারও হাতে নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলম বলেন, ‘আমি এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অনলাইন জুয়ায় একসঙ্গে লাখ টাকা হারিয়ে যে নাটক সাজালেন যুবক
ছাত্রী হলে গোপনে মোবাইল রেখে ভিডিও, উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ, মন্ত্রণালয়ের সতর্কতা
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা