হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আশা ভোলার বিএনপি নেতাকর্মীদের

ভোলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ২১:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২১:৩০

দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নিজ সংসদীয় আসন ভোলা-৩ এ আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ জুলাই) রাতে পৌনে ৮টার দিকে (ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন) আসনের লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে দলটির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বেরিয়ে উপজেলা শহর ঘুরে চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ।

এ সময় মিছিলে যোগ দেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী। মিছিলে ‘হাফিজ ভাই, হাফিজ ভাই’ সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা শহর। 

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিছিল পরবর্তী সমাবেশে লালমোহন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দীর্ঘায়ু কামনায় আগামীকাল স্থানীয় মসজিদগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়ার আয়োজন করবেন। এ ছাড়া হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলেও আশা ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।

মিছিলে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
সর্বশেষ খবর
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল
রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার