রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন শিশুটির একজন স্বজন। 

তাদের অভিযোগ, পিআইসিইউতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কোনও চিকিৎসককে পাওয়া যায়নি। তবে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নাজমুল ইসলাম বলছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। দায়িত্বে অবহেলার বিষয়টি তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে প্রত্যাখান করেন।

শিশুটির স্বজনরা জানান, গত ১ সেপ্টেম্বর নয় মাস বয়সী শিশু আয়ান আব্দুল্লাহকে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বারবার ডাকাডাকি করেও কোনও চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ জানান শিশুটির মা।

তিনি বলেন, একটা বাচ্চা যদি এখন মারা যায়, এখন শ্বাস বন্ধ হয়ে যায়, তখন তার অবস্থা কী হবে? বাচ্চাটার আগেই কোনও সমস্যা হয়েছে। আমার অভিযোগ হলো, দায়িত্বে অবহেলার কারণেই এসব হয়েছে।

স্বজনদের অভিযোগ, আমাদের ওয়ার্ডের আশপাশে কোনও ডাক্তার ছিল না। আমরা পাশের ডাক্তার রুমে গিয়েছি। কয়েকটা ডাক্তার রুম আছে, সেখানেও গেছি। কোথাও কোনও ডাক্তার ছিল না। এমনকি এনআইসিউ’র কোনও ডাক্তারও ছিল না।

হাসপাতালটির মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হকের দাবি, কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদক্রিয়া বন্ধ) শিশুটির মৃত্যু হয়েছে। রাত ৮টা পর্যন্ত শিশুটি সুস্থ ছিল, কিন্তু রাত ৯টার দিকে শ্বাস একদম বন্ধ করে দেয়।  

হাসপাতালটির কনসালট্যান্ট ডা. মো. আতিকুল ইসলাম জানান, রাতে আমাকে হাসপাতাল থেকে জানানো হয়েছিল। আমি বলেছিলাম, আসা লাগবে কি না আমার। হাসপাতাল থেকে বললো, সিরিয়াস কিছু না।  

পদ্মা জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম অনিক জানান, চিকিৎসক ছিল কি ছিল না, এটা সিসিক্যামেরা দেখলেই জানা যাবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। ২৪ ঘণ্টা আমাদের ওখানে চিকিৎসক, নার্স সবাই আছে। দায়িত্বে অবহেলার অভিযোগ মানতে নারাজ তিনি। 

/এসও/আইএএম/
সম্পর্কিত
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলির ঘটনায় ‘চাঁদাবাজি’, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর